Monday, February 27, 2012

মোবাইল ব্যবহার করে পিসিতে ইন্টারনেট চালান

যারা ওয়াইম্যাক্স বা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের নেটের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা জরুরি কাজের জন্য যাদের সাইবার ক্যাফেতে দৌড়াতে হয় তাদের হয়ত কাজে লাগতে পারে। আপনার মোবাইলটি যদি মোটামুটি ভাল মানের নোকিয়া অথবা ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে পিসি স্যুইট বা পিসি স্টুডিও ছাড়াও খুব সহজে ইন্টারনেট চালু করতে পারবেন। গ্রামীনফোনের পি1 দেবে স্লো মোশনের আনলিমিটেড ইন্টারনেট মাত্র ২০ টাকায় :D
আসুন দেখে নেই কিভাবে চালু করবেন…

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
  • মডেম সাপোর্টেড মোবাইল ফোন।
  • ডাটা ক্যাবল বা ব্লুটুথ ডিভাইস।
এখানে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে নোকিয়া C2-00-তে ইন্টারনেট চালু করার নিয়ম গুলো দেখানো হল
প্রথমে ব্লুটুথ ডিভাইস মেনু থেকে Add a Device ক্লিক করে আপনার মোবাইলটি Pair করে নিন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন…
Start Menu থেকে Devices and Printers এ ক্লিক করুন। এখানে সব ডিভাইসগুলো দেখতে পাবেন, মোবাইল আইকনযুক্ত c2-00 ডিভাইসটিতে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করুন।


তারপর Dial-up Networking-এ ক্লিক করুন। ড্রপ-ডাউন মেনু থেকে Create a dial-up connection-এ ক্লিক করুন। আমার আগে থেকেই অনেকগুলো কানেকশন তৈরি করা আছে তাই ওগুলো লাল কালি দিয়ে ঢেকে দিয়েছি।


নতুন ডায়লগ বক্সে Dial-up phone nuber-এর ঘরে *99# প্রবেশ করান এবং Connect বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রস্তুত…

No comments:

Post a Comment